মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজ হতে পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ

আজ হতে পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার-

রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলায় আজ শনিবার সেতু দিয়ে ভারী-হালকা কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। বাড়তি যানজটের শঙ্কায় এই রুটের হাল্কা ও ভারী সকল যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বিকল্প রুটের নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ভারী যানবাহনগুলো ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করবে।

বিজ্ঞপ্তি অনুসারে আজ কোনো ধরনের যানবাহন পোস্তগোলা সেতু ব্যবহার করতে পারবে না। বিকল্প রুট ব্যবহার করতে হবে। ২০২০ সালে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ে’র ধাক্কায় ব্রিজটিতে ফাটল দেখা দেয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় মহাসড়ক (এন-৮) বা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তৃতীয় কিলোমিটারে অবস্থিত এই সেতু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com