মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন প্রায় ১৫০০ প্রার্থী

সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন প্রায় ১৫০০ প্রার্থী

স্টাফ রিপোর্টার-

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন প্রায় দেড় হাজার প্রার্থী। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তালিকা একীভূত করে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা।

এ সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট এক হাজার ৯৬৯ জন প্রার্থী। ২৭টি দল ও স্বতন্ত্র মিলে মোট জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। অর্থাৎ ৭৩ দশমিক ৮৪ বা ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থীকে ২৫ হাজার টাকা জামানত দিতে হয়। এতে ইসির আয় হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। তবে যেসব প্রার্থী জামানত হারাননি, তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে এ অর্থ উত্তোলন করতে পারবেন।

নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। এতে ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে ২৩৬টি আসনে জামানত হারিয়েছে। তৃণমূল বিএনপি ১৩৫টি আসনে প্রার্থী দিয়ে সবগুলোতেই জামানত হারিয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২২৪টি, জাতীয় পার্টি ১১টি, জাসদ একটি, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেন। নির্বাচনে ২৩টি দল কোনো আসনে জয় লাভ করতে পারেনি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছে, একাদশ সংসদ নির্বাচনে এক হাজার ৮৬১ জন প্রার্থীর মধ্যে এক হাজার ৪৪০ জন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ আসনে ৩৯০ প্রার্থীর মধ্যে ১৬৩ জন, নবম সংসদ নির্বাচনে এক হাজার ৫৫৭ প্রার্থীর মধ্যে ৯৪১ জন, অষ্টম সংসদ নির্বাচনে এক হাজার ৯৩৯ প্রার্থীর মধ্যে এক হাজার ২৫৯ জন, সপ্তম সংসদ নির্বাচনে দুই হাজার ৫৭৪ প্রার্থীর মধ্যে এক হাজার ৭৬০ জন এবং পঞ্চম সংসদ নির্বাচনে দুই হাজার ৭৮৭ প্রার্থীর মধ্যে এক হাজার ৯৩৪ প্রার্থী জামানত হারান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com