বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নিয়ম না মেনে চাইলেই বাস ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না- মেয়র আতিক

নিয়ম না মেনে চাইলেই বাস ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না- মেয়র আতিক

ডেস্ক রিপোর্ট –

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন “নিয়ম না মেনে চাইলেই বাস ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না।” একই সাথে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী  ‘ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র ভাড়া প্রতিটি স্টপেজে পাঁচ (৫) টাকা কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশনা অবিলম্বে ২৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) দুপুরে গুলশান নগর ভবনে ডিএনসিসি মেয়রের সম্মেলন কক্ষে গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকায় চলাচলকারী কমিউনিটি বাস সেবা নাগরিক বান্ধব করা বিষয়ক এক সভায় এই নির্দেশ দিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

সভায় ঢাকা চাকা’ ও ‘গুলশান চাকা’র প্রতিনিধিসহ ডিএমপি’র (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), গুলশান সোসাইটি, বনানী সোসাইটি ও বারিধারা সোসাইটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘নিয়ম না মেনে চাইলেই ভাড়া বাড়িয়ে দেয়া যাবে না। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই ভাড়া সমন্বয় করতে হবে। যাত্রীদের কেমন সেবা দেয়া হচ্ছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাড়া অনুযায়ী যাত্রীদের সেবার মান নিশ্চিত করেই বাস চালাতে হবে।’

মেয়র আরও বলেন, ‘যে শর্তে ঢাকা চাকা ও গুলশান চাকা বাসা সার্ভিস চালু করা হয়েছিল সেই শর্তগুলো মেনে চলতে হবে। প্রতিটি গাড়িতে সিসি ক্যামেরা থাকবে, কার্যকরী ও সচল এসি থাকবে। বাসের পরিবেশ নোংরা থাকা যাবে না। আরামদায়ক সিটি থাকতে হবে। এসব কিছু তদারকি করার জন্য এবং একটি স্মার্ট, আধুনিক, গণবান্ধব, মানসম্মত বাস সার্ভিস নিশ্চিত করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করে দেয়া হবে।

কমিটিতে সোসাইটির প্রতিনিধি, ট্রাফিক বিভাগের প্রতিনিধি, পরিবহন কোম্পানির প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। এই কমিটি সার্বিক বিষয়ে প্রত্যেক মাসে একবার সভা করবে।

পরিবহন কোম্পানির প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘বাসা চলাচল ও বাস পার্কিং করার বিষয়ে ডিএনসিসি সার্বিক সহযোগিতা প্রদান করবে। তবে যাত্রীদের সেবার মান নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে৷ টিকিট কাউন্টার থেকে সৃষ্ট বর্জ্য নিয়মিত অপসারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম, মহাব্যবস্থাপক (পরিবহন) সালমা আক্তার খুকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com