মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
জয় দিয়ে সূচনা হলো মেসির ইন্টার মায়ামির নতুন মৌসুম

জয় দিয়ে সূচনা হলো মেসির ইন্টার মায়ামির নতুন মৌসুম

স্পোর্টস ডেস্ক –

প্রাক মৌসুমে ধুঁকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন মৌসুম প্রত্যাশিত জয় পেয়েছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটি গোলই বানিয়ে দিয়েছেন মেসি।

ফিটনেস নিয়ে এতদিন শঙ্কা থাকলেও মেসি পুরো ম্যাচেই মাঠে ছিলেন। উপহার দিয়েছেন অসাধারণ নৈপুণ্য। সতর্কভাবে খেলতে থাকা সল্ট লেকের বিপক্ষে ১৮ মিনিটে গোলও পেতে যাচ্ছিলেন। ৩০ গজ দূর থেকে নেওয়া তার ফ্রি কিক লাইন থেকে ক্লিয়ার করে তাকে হতাশ করেছেন জাস্টেন গ্লাড। ৩৯ মিনিটে অবশ্য আর কোনও ভুল হয়নি। মেসির বাড়িয়ে দেওয়া বলে জাল কাঁপান ফরোয়ার্ড রবার্ট টেইলর।

বিরতির পর অবশ্য ধার বাড়িয়ে খেলার চেষ্টা করে সল্ট লেক। তাতে কিছুটা সমস্যাও হচ্ছিল। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। মায়ামির কিছু ভুলও তাদের সুযোগ করে দিয়েছিল। এই অবস্থায় মেসির দারুণ নৈপুণ্য এনে দেয় নিয়ন্ত্রণ। শুরুতে তার দেওয়া ক্রস কাজে লাগাতে পারেনি গ্রেসেল। ৮৩ মিনিটে আবারও গোলের সুযোগ তৈরি করে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। গোলমুখে খুঁজে নেন বার্সা সতীর্থ লুই সুয়ারেজকে। উরুগুয়ান তারকা তার পর প্যারাগুয়ের ডিয়েগো গোমেজকে বল দিলে স্কোর ২-০ করেছেন তিনি। এই ত্রয়ীর মিলিত চেষ্টায় আরেকটি গোলও পেতে যাচ্ছিল মায়ামি। কিন্তু সুয়ারেজের শট ঠেকিয়ে দিয়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com