বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চেকপোস্টে বাসচাপায় পুলিশের ডিসি-এডিসিসহ আহত ৬

চেকপোস্টে বাসচাপায় পুলিশের ডিসি-এডিসিসহ আহত ৬

স্টাফ রিপোর্টার-

সিলেটে বিশেষ অভিযান পরিচালনার সময় বাসচাপায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনারসহ  ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় বাসচালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজারকে আটকসহ বাসটি জব্দ করা হয়েছে।

আহতরা হলেন, এসএমপির উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপ কমিশনার সাদেক কাওসার দস্তগীর, এয়ারপোর্ট থানার সহকারী (এসি) জহুরুল ইসলাম, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া, এএসআই রেজাউল করিম ও গাড়ি চালক নায়েক হাবিবুর রহমান।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, ভোরে এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনার সময়  সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী এলাকায় চৌকি বসিয়ে গাড়ি তল্লাশি করছিলেন পুলিশের একটি বিশেষ টিম। এমন সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মকর্তাদের চাপা দেয়। এতে ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় উপকমিশনার আজবাহার আলী শেখকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসের সুপারভাইজার ও বাসটি আটক করা হয়েছে। এ সময় পুলিশের একটি ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com