শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার!

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার!

স্টাফ রিপোর্টার- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলামের ” তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- সিয়াম শোয়াইব জিম (১৯),
মোঃ শহীদুল ইসলাম (১৮), মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮)। তাদের কাছ থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ১৬ টি বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করেছে এটিইউ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শিরিন আক্তার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি অভিযানিক দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর গোপন তথ্যের ভিত্তিতে গত
৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের একটি ক্যাফেটরিয়ার
সামনে থেকে সিয়াম শোয়াইব জিম’কে গ্রেফতার করে।

পরবর্তীতে তার দেয়া তথ্যমতে আভিযানিক দলটি
চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার শিববাড়ী লেনের ফিরিঙ্গি বাজার রোড থেকে আসামী মোঃ শহীদুল ইসলাম (১৮) কে এবং একই দিন রাত সোয়া আটটায় ফিরিঙ্গি বাজার রোডের  ৬ নং এয়াকুব নগর থেকে আসামী মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮) কে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য ও সমর্থক। তারা সংগঠনের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য সহায়তা করে আসছিলো এবং নিষিদ্ধ
ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্ররোচনা চালিয়ে আসছিলো।

পুলিশ সুপার শিরিন আক্তার বলেন, গ্রেফতারকৃত আসামীরা কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে
মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। একইসাথে নিয়মিতভাবে কারাবন্দী জঙ্গিদের লজিস্টিক্স সহায়তা প্রদান করত।

তিনি আরও বলেন, তারা বাংলাদেশের জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্ররোচনা ও প্রস্তুতি গ্রহন করছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com