সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ফুটপাত দখলমুক্ত করতে এমপিদের সহযোগিতার আহবান জানালেন ডিএনসিসি মেয়র

ফুটপাত দখলমুক্ত করতে এমপিদের সহযোগিতার আহবান জানালেন ডিএনসিসি মেয়র

ডেস্ক রিপোর্ট –

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার আওতাধীন ফুটপাত দখলমুক্ত করতে সংসদ সদস্যদের সহযোগিতার আহবান জানিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম।

বুধবার (৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় গুলশানের শহীদ ডাঃ ফজলে রাব্বি পার্কে ডিএনসিসি কর্তৃক আয়োজিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাভুক্ত নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদবৃন্দের উন্নয়ন ভাবনা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মেয়র মোঃ আতিকুল ইসলাম এই আহবান জানান।

উন্নয়ন ভাবনা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য মোঃ ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মোঃ মাইনুল হোসেন খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম সংসদ সদস্যদের উত্তরীয় পড়িয়ে এবং পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
সংসদসদস্যরা ঢাকা শহরকে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। অতএব আমরা সবাই চাইলে, সংসদ সদস্যরা এবং কাউন্সিলররা সবাই একযোগে কাজ করলে দখলমুক্ত, মাদকমুক্ত ঢাকা শহর অবশ্যই গড়ে তুলতে পারবো। আমি সবার সহযোগিতা কামনা করছি। সবাইকে নিয়ে সুন্দর বাসযোগ্য স্মার্ট ঢাকা গড়ে তুলতে চাই।’

নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন। শহর গড়তে কাউকে জীবন দিতে হবে না। শুধু অনুরোধ করছি আপনারা দেশটাকে, শহরটাকে ভালবাসেন। দয়া করে কেউ যত্রতত্র ময়লা ফেলবেন না, খাল মাঠ অবৈধভাবে কেউ দখল করবেন না। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এই শহর সুন্দর হবে। ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ পরিবেশে বেড়ে উঠার সুযোগ পাবে।’

অনুষ্ঠানস্থল শহীদ ফজলে রাব্বি পার্কটি নান্দনিকভাবে সাজানো হয়েছে। সন্ধ্যা থেকে বাহারী পিঠার ব্যবস্থা ছিল আমন্ত্রিত সকলের জন্য।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেছে কুষ্টিয়া থেকে আগত লালন একাডেমির সংগীত শিল্পীবৃন্দ, পারভেজ এন্ড সুফিয়ানা, সৃষ্টি বাউল, শফি মন্ডল, ভজন ক্ষ্যাপা, সাব্বির কোরাইশি, তানিয়া ইসলাম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্না কচি, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com