মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পালাতে গিয়ে সুয়ারেজ লাইনে আটকে পড়ল চোর!

পালাতে গিয়ে সুয়ারেজ লাইনে আটকে পড়ল চোর!

স্টাফ রিপোর্টার- চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানাধীন চামড়ার গুদাম শুটকি পট্টি এলাকায় চুরি করে পালাতে গিয়ে ওয়াশার সুয়ারেজ লাইনের ভিতর আটকে পড়ল দুই ছিঁচকে চোর। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে উদ্ধারের কথা জানালে ফায়ার সার্ভিস গিয়ে ওই দুই চোরকে সুয়ারেজ লাইনের ভিতর থেকে বের করে আনে।

বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে এ তথ্য জানিয়েছেন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, দুই ছিঁচকে চোর কিছু দোকানদারের ধাওয়া খেয়ে পিটুনির ভয়ে ওয়াসার সুয়ারেজ লাইনের মধ্যে ঢুকে পড়ে এবং দৌড়ে ভেতরে অনেকদূর পর্যন্ত চলে যায়। এরপর তারা বের হওয়ার পথ খুঁজে না পেয়ে সেখানে আটকা পড়ে। এমন তথ্য জানিয়ে গতকাল ( ৬ ফেব্রুয়ারী) সকালে খোকন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল মাইনুল। কনস্টেবল মাইনুল তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানাধীন নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায় একই সাথে কোতোয়ালী থানায় বিষয়টি জানানো হয়।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ফুটপাথের স্ল্যাব খুলে দুইজনকে উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com