মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
এবার রোনালদোবিহীন আল নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি

এবার রোনালদোবিহীন আল নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি

প্রীতি ম্যাচে আল নাসরের কাছে ৬-০ গোলে হেরেছে মেসিরা।
প্রীতি ম্যাচে আল নাসরের কাছে ৬-০ গোলে হেরেছে মেসিরা।

স্পোর্টস ডেস্ক-

ক্রিস্তিয়ানো রোনালদো আগেই ছিটকে গেছেন। লিওনেল মেসিও শুরুর একাদশে না থাকায় ম্যাচটার আবেদন কমে যায় অনেকটা। কাতার বিশ্বকাপ জয়ী শেষ দিকে বদলি হয়ে নামেন যদিও। কিন্তু ততক্ষণে মায়ামিকে বিধ্বস্ত করে দিয়েছে আল নাসর। একপেশে প্রীতি ম্যাচে সৌদি ক্লাবটির কাছে ৬-০ গোলে হেরেছে মেসিরা।

অনেকের মতে দুই মহাতারকার শেষ ফুটবল দ্বৈরথ ভাবা হচ্ছিল এই ম্যাচ। রোনালদো না থাকায় সব কিছু ভেস্তে গেছে। ম্যাচের সময় জানা যায়, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডও। অথচ বিশ্বকাপজয়ী অধিনায়ককে এক ঝলক দেখার জন্য আগ্রহ ছিল অনেকের। শুরুর একাদশে মেসি না থাকলেও সেখানে ছিলেন লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সের্হিও বুসকেৎজরা। এর পরেও ১২ মিনিটে ৩ গোল হজম করে মায়ামি। এই অবস্থা থেকে তারা আর দলকে টেনে তুলতে পারেননি।

তৃতীয় মিনিটে সৌদি ক্লাবটির হয়ে গোল করেন ওতাভিও। সাত মিনিট পর ব্যবধান বাড়ান তালিসকা। ১২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন আইমেরিক লেপোর্তে। তালিসকা তার পর হ্যাটট্রিক করেন ৫১ ও ৭৩ মিনিটের গোলে। মাঝে মোহাম্মদ মারান ৬৮ করেন আরও একটি। মেসি ৮৩ মিনিটে বদলি হয়ে নামেন ঠিকই। ততক্ষণে ম্যাচটা তাদের হাতছাড়া হয়ে গেছে।

সর্বশেষ সোমবার আল হিলালের বিপক্ষে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর শেষ দিকে দুই মিনিট আগে মেসি বদলি হয়ে মাঠ ছাড়েন। ওই ম্যাচটা ৪-৩ গোলে হেরেছে মায়ামি। এর ফলে মেজর লিগ সকারের ক্লাবটি প্রাক মৌসুম সফরে জয়হীন থাকলো ৪ ম্যাচ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com