বুধবার, ১৭ Jun ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট-এ থাকবে না কোন দর্শক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট-এ থাকবে না কোন দর্শক

করোনা পরিস্থিতি বিবেচনায় আগস্টে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট-এ কোন সমর্থক মাঠে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পর্তুগালের হেলথ সেক্রেটারী এ্যান্টোনিও লাকের্ডা সেলেস।


গত ১৭ জুন উয়েফা সিদ্ধান্ত নিয়েছে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্ব লিসবনে আগামী ১২-২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এবারের ফাইনাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবার কথা ছিল।

এ সম্পর্কে সেলেস বলেছেন, ‘বর্তমান মহামারী পরিস্থিতিতে অবশ্যই দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করতে হবে। আমরা জানি না এই মহামারী আসলে কোন পর্যায়ে যাচ্ছে। তবে সব কিছু বিবেচনায় আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যত সম্পর্কে কিছুই বলতে পারিনা। এই মুহূর্তের বিবেচনায় দর্শকের উপস্থিতি কোনভাবেই সম্ভব নয়।’


পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এইট অনুষ্ঠিত হবার যখন সিদ্ধান্ত হয়েছিল তখন উয়েফা সভাপাতি আলেক্সান্দার সেফেরিন বলেছিলেন দর্শক উপস্থিতি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
এখন পর্যন্ত পর্তুগালে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ১৫৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯১২ জন। দর্শকশুন্য মাঠে পর্তুগীজ লিগ গত ৪ জুন থেকে শুরু হয়েছে।



শেষ ১৬’র রাউন্ড শেষ না হতেই গত মার্চে করোনার কারনে চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ৭-৮ আগস্ট পোর্তো ও গুইমারেসে শেষ ১৬’র বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর জন্য বেনফিকার এস্তাদিও দা লুজ ও লিসবনের স্পোর্টিং এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়াম দুটোকে বাছাই করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com