মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ডিএমপি জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে- আইজিপি

ডিএমপি জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে- আইজিপি

স্টাফ রিপোর্টার-

ডিএমপি জনগণের আস্থা ও  নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (০১ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছে যা অতুলনীয়। জঙ্গিবাদ, সাইবার ক্রাইমসহ নাশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ডিএমপি নাগরিকসুলভ মনোভাব যথাযথভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। পুলিশ হবে মানুষের প্রথম ভরস্থাস্থল। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।

তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের প্রতি মানবিক আচরণ করবো আমরা। থানাকে জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। এক্ষেত্রে ডিএমপিকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

বর্তমানে ৫০টি থানা নিয়ে বাংলাদেশ পুলিশের সর্ববৃহৎ ইউনিট হিসেবে ঢাকাবাসীকে সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নাগরিকদের মাঝে আইনের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেমন দেশ ও সরকারের দর্পণ তেমনি সকল দিক থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম সফলতা ও ব্যর্থতার দ্বারা অনেকাংশে বাংলাদেশ পুলিশ মূল্যায়িত হয়ে থাকে। এজন্য সম্মানিত নকগরবাসীর সঙ্গে ডিএমপির সৌহার্দ্য ও সংহতি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সকল প্রচেষ্টায় হবে আজকের এই দিনে সকলের প্রত্যয় এবং মূল লক্ষ্য। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন উস্কানির মুখেও অত্যন্ত ধৈর্য ধারণ করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও নগরবাসীর আস্থা কুড়িয়েছে।

এ সময় নির্বাচন প্রসঙ্গে আইজিপি বলেন,
একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ডিএমপি  আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব সফলভাবে পালন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com