বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জি এম কাদের

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একইসঙ্গে তিনি দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্পিকার কার্যপ্রণালি বিধির ক্ষমতা বলে এ স্বীকৃতি দেন।

রবিবার (২৮ জানুয়ারি) সংসদ সচিবালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে— জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসংঘের নেতা গোলাম মোহাম্মদ কাদের (রংপুর-৩)-কে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি’র ২(১) (ট) বিধি অনুযায়ী, বিরোধী দলের নেতা এবং ‘বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী চট্টগ্রাম-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টি আসনে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। জাতীয় পার্টি এ নির্বাচনে পেয়েছে ১১টি আসন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন। ১১টি আসন পাওয়ার প্রেক্ষাপটে জাতীয় পার্টি বিরোধী দলে বসতে পারবে কিনা, তা নিয়ে নানা আলোচনা ছিল। শেষ পর্যন্ত স্পিকার তার ক্ষমতা বলে এ দলটির নেতাকে বিরোধীদলীয় নেতার স্বীকৃতি দিলেন। ফলে জাতীয় পার্টিই দ্বাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com