বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হবে-আইনমন্ত্রী

বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হবে-আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

দেশের আদালতে সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে যারা বিদেশে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।]

ড. মুহাম্মদ ইউনূসের সাজা নিয়ে মার্কিন সিনেটরদের বিবৃতি প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি যতদূর জানি বিচারিক আদালতে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী সুষ্ঠুভাবে বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলব না। কারণ, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ায় গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ২ দিনের সফরে সকালে মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় যান আইনমন্ত্রী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আখাউড়া রেলওয়ে স্টেশনে মন্ত্রীকে স্বাগত জানান।

আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার জীবন প্রমুখ আইনমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে আইনমন্ত্রী সড়ক পথে নিজ উপজেলা কসবার উদ্দেশে রওনা হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com