মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়েও মাদক বিক্রি!

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়েও মাদক বিক্রি!

স্টাফ রিপোর্টার-

মো: নাসিম মোড়ল(৫৩)। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার চাঁদপুর গ্রামে। তার পিতার নাম কাওসার আলী। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় তার নামে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েও এতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে চালিয়েছেন মাদকের কারবার। অবশেষে র‌্যাবের হাতে আটক হলেন তিনি।

বুধবার (২৪ জানুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  পলাতক আসামি মো: নাসিম মোড়ল (৫৩)’কে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত নাসিম মোড়ল গোপালগঞ্জ জেলার সদর এলাকার মাদক সিন্ডিকেট চক্রের প্রধান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন,  আসামির বিরুদ্ধে গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। সর্বশেষ মামলায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে ৬ মাস কারাগারে থেকে পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে মামলাটির কোন শুনানিতে হাজির হননি। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০২২ সালে বিজ্ঞ আদালত  তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

অধিনায়ক আরও বলেন, জামিনের পর থেকেই গ্রেফতারকৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িত থেকে মাদক ক্রয়-বিক্রয় করে নিজেকে আত্মগোপনে রেখে স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com