মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচন সুন্দর  হয়েছে এটা তারা বুঝে গেছে – স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন সুন্দর  হয়েছে এটা তারা বুঝে গেছে – স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিরূপ মন্তব্যকারীরা এখন বুঝে গেছেন বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ মেডেল হস্তান্তর করেন।

মন্ত্রী বলেন, অনেক দেশ নির্বাচন নিয়ে অনেক মন্তব্য করেছে। কিন্তু আমাদের বন্ধু চায়না সরকার সবসময় বলেছে নির্বাচনটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বাংলাদেশই সিদ্ধান্ত নেবে, তারাই নির্বাচন পরিচালনা করবে।

তিনি বলেন, অনেক বিরূপ মন্তব্য অনেকে করেছেন, আমি মনে করি তারা এখন বুঝে গেছেন সুন্দর ইলেকশন বাংলাদেশে হয়েছে, আন্ডার দ্য লিডারশিপ অব আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে।

এখন পর্যন্ত কোনো দেশ থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘তাই আমরা মনে করি একটি সুন্দর ইলেকশন জাতিকে উপহার দিয়েছে আমাদের নির্বাচন কমিশন। বিদেশ এবং আমাদের অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক রয়েছে। আমি মনে করি, এটা আরও শক্তিশালী হবে। আপনারা দেখেছেন চীনের রাষ্ট্রদূত তাদের সাপোর্টটা কীভাবে আমাদের দিয়ে গেছেন।’

চীনের কাছে আমরা কী সহযোগিতা চেয়েছি- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় সাইবার সিকিউরিটির বিষয়ে উদ্বিগ্ন আছি। আমরা ট্রান্সন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম- এ সমস্ত ক্রাইম যাতে প্রতিরোধ করতে পারি সেগুলোর জন্য আমরা সবসময় সহযোগিতা চাচ্ছি।

আসাদুজ্জামান খান বলেন, ‘তারা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছেন। এটা আরও দেওয়ার জন্য এর পরিধি আরও বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছি। তারা কনসিডার করেছেন যে, তারা আমাদের আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রেনিংয়ের জন্য আমাদের পুলিশ মহাপরিদর্শক এরই মধ্যে তালিকা তাদের হস্তান্তর করেছেন। আমরা আশা করি, তারা সেটি গ্রহণ করবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com