বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমার আশঙ্কা

উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমার আশঙ্কা

স্টাফ রিপোর্টার-
হিমালয় থেকে আসা বাতাসের কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও সিলেটে তাপমাত্রা আরেকটু কমতে পারে। এতে কিছুটা বাড়তে পারে শীত। খুলনাসহ এসব জায়গায় জানুয়ারি মাসজুড়ে এমন অবস্থা থাকতে পারে। দেশব্যাপীকোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন শুক্রবার সকালে গণমাধ্যমকে জানান, দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। তবে শৈতপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, এ মাসজুড়ে এ রকমই তাপমাত্রা থাকবে। তবে শনি ও রবিবারের দিকে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা কমতে পারে। রংপুর বিভাগ ও রাজশাহীর নওগাঁ এবং ঢাকার কিশোরগঞ্জে বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা সামান্য কমতে পারে। তাপমাত্রা কমলে শীত একটু বাড়বে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com