মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশের নির্বাচন রুখতে নাশকতা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচন রুখতে নাশকতা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক

  নিজস্ব প্রতিবেদক-

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বাংলাদেশে নির্বাচন বানচালে ট্রেনে আগুনসহ যেসব নাশকতার ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। এছাড়াও সব দলকে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার (১৫ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা সব দলকেই এ ধরনের সহিংসতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানাই।’

জাতিসংঘের অবস্থান সব ধরনের সহিংসতার বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা সহিংসতা করছে, আমরা তাদের ক্ষমা করবো না।’

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনকে বানচাল করতে দেশজুড়ে নানা নাশকতা ঘটেছে। বিশেষ করে ট্রেনে আগুন দেয়া এবং রেল লাইন কেটে রাখার কারণে প্রাণহানির ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। সাধারণ মানুষের এসব মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। দেশীয় গণমাধ্যম ছাপিয়ে এসব ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে আসে। তবে ভোটের পর এসব নাশকতার ঘটনা উল্লেখ না করলেও পর্যবেক্ষক না পাঠিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা লক্ষ করা যায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশের বিবৃতিতে।

এরই পরিপ্রেক্ষিতে, সোমবার (১৫ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচনকে ঘিরে বিএনপির নাশকতা নিয়ে প্রশ্ন করা হলে একে অগ্রহণযোগ্য বলে জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com