মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টাফ রিপোর্টার-

দেশ ও জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্থানীয় প্রশাসনের উদ্দেশে বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যখনই কোনও উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাবেন, তখন কিছু বিষয় মাথায় রাখবেন এবং তা হলো প্রকল্পগুলো বাস্তবায়নের পর তা থেকে কী সুফল পাওয়া যাবে এবং দেশ ও জনগণ কতটা উপকৃত হবে।

কেবল জনগণের অর্থ ব্যয়ের জন্য কোনও উন্নয়ন প্রকল্প গ্রহণ না করে এলাকার মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনা করার পরামর্শ দেন তিনি।

লোকজন কী বলবে তা নিয়ে দ্বিধা না করে যেকোনও পেশাগত দায়িত্ব পালনের সময় আস্থা, বিশ্বাস ও আত্মমর্যাদার সঙ্গে কাজ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, অনেকে বলেছিল যে এটি কাজ করবে না বা এটি কার্যকর হবে না। কিন্তু আমরা করেছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক দেশ ভাবতেও পারেনি গত ১৫ বছরে বাংলাদেশ এতটা এগিয়েছে।

তিনি বলেন, লোকজন কী বলছে আমরা তা নিয়ে মাথা ঘামাই না। দেশ ও জনগণের কল্যাণে যা করা দরকার আমরা তা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com