বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তেজগাঁও বস্তিতে লাগা আগুনে পুড়ে দুজনের মৃত্যু

তেজগাঁও বস্তিতে লাগা আগুনে পুড়ে দুজনের মৃত্যু

তেজগাঁও বস্তিতে লাগা আগুনে পুড়ে দুজনের মৃত্যু
তেজগাঁও বস্তিতে লাগা আগুনে পুড়ে দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার-

রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে পুড়ে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩ টি  ইউনিটের চেষ্টায় ভোর ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৩ জানুয়ারি) ভোরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, তেজগাঁওয়ে বিএফডিসির পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও, মোহাম্মদপুর, সিদ্দিকবাজার ও মিরপুর ফায়ার স্টেশন থেকে একাধিক ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল বলেন, এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com