বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃহস্পতিবার শপথ নিবেন নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দ

বৃহস্পতিবার শপথ নিবেন নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দ

নিজস্ব প্রতিবেদক-
আগামী বৃহস্পতিবার(১১/০১/২০২৪) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ দেশের বিশিষ্টজনদের নিমন্ত্রণ দেওয়া হচ্ছে।

এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন আর অন্যান্য দল পেয়েছে ৩টি আসন।

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট আজ মঙ্গলবার প্রকাশ হতে পারে বলে জানিয়েছে ইসি। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত এমপিদের শপথ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com