সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

শেখ হাসিনাকে চীনের অভিনন্দন

স্টাফ রিপোর্টার-
দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি নৌকা উপহার দেন। এর আগে ২০১৮ সালেও তৎকালীন চীনের রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়েছিলেন।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত জানান, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে চীন প্রতিশ্রুতিবদ্ধ। যাতে করে দুই দেশের বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের আধুনিকায়নের জন্য চীন সবচেয়ে বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় কাজ করবে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধার একটি দৃষ্টান্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসময় গণভবনে ঢাকায় নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল এবং মরক্কোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর ও আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। রাষ্ট্রদূতরা এসময় বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com