বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সারাদেশে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে,আইজিপি

সারাদেশে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে,আইজিপি

স্টাফ রিপোর্টার –
ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিক পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

তিনি জানান,রাজধানী ঢাকাসহ সারাদেশে ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ভোটাররা উন্মুখ হয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

পুলিশপ্রধান বলেন, সারা দেশে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকা মহানগরসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই মিলে একসঙ্গে পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে ও নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের অধীনে সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা ভোটকেন্দ্রে নিরাপত্তা দেওয়া দিচ্ছে।

পুলিশপ্রধান বলেন, এখন পর্যন্ত আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি সব জায়গায় ভোটারদের উপস্থিতি আছে। শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোট দেওয়া নাগরিক অধিকার, এই অধিকার প্রয়োগে যারা বাধা দেবে, যারা নাশকতা করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে আমরা নিরাপত্তা ব্যবস্থাকে তিনটি ভাগে ভাগ করেছি। নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তীতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। যেকোনও নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমাদের সক্ষমতা রয়েছে, আমরা দেশবাসীকে আশ্বস্ত ও নিশ্চয়তা দিতে চাই৷ এখনও যারা ভোটকেন্দ্রে আসেননি, আপনারা ভোটকেন্দ্রে আসেন এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

তিনি আরও বলেন, যদি কোনও ভোটার বাধার সম্মুখীন হন বা কোনও নাশকতার খবর পান, তাহলে কাছের পুলিশ স্টেশনে অথবা ৯৯৯ এ খবর দিন। আমাদের বিভিন্ন টিম আপনাদের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

রাজধানীতে কয়টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে জানতে চাইলে বলেন, আমরা গুরুত্বপূর্ণ ও সাধারণ দুইভাগে কেন্দ্র ভাগ করেছি। কিছু গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। তবে সব জায়গাতেই পরিবেশ স্বাভাবিক রয়েছে।

রাজধানীর মিরপুর পল্লবীতে ভোটকেন্দ্রের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতো নিরাপত্তার মধ্যেও কীভাবে এটা ঘটলো জানতে চাইলে আইজিপি বলেন, এটা বিচ্ছিন্ন ঘটনা। মাঝে মাঝে কেউ সংঘবদ্ধভাবে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সাহস বা সুযোগ পাচ্ছে। তবে যদি কেউ নাশকতার তথ্য আগেই আমাদের জানান আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো।

বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন রাতের বেলায় নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরা হয়েছে, এই অভিযোগের উত্তরে আইজিপি বলেন, ব্যালট পেপার তো আজ সকালে গেছে ভোটকেন্দ্রে। আপনাদের (সাংবাদিকদের) সামনেই গেছে। এটা তো আপনারাই ভালো বলতে পারবেন ভোটকেন্দ্রে ব্যালট কখন গেলো। এই অভিযোগ কতটুকু সত্য হতে পারে এই বিচার আপনারাই করতে পারবেন। যে কেউ এই অভিযোগকে ভিত্তিহীন বলবেন।

এই ভোটকেন্দ্রে (কবি নজরুল সরকারি কলেজ) ভোটারদের লাইনে অনেকেই এই কেন্দ্রের ভোটার নন, বহিরাগতরা কীভাবে এই কেন্দ্রে আসতে পারেন– জানতে চাইলে আইজিপি বলেন, যদি কোনও বহিরাগত এই ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকেন, তাদের আইডেন্টিফাই করে আমাদের কাছে হ্যান্ডওভার করলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com