শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি
বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের নির্দেশনা

বন্যা পরিস্থিতি মোকাবেলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের নির্দেশনা

অতিবৃষ্টির কারণে সাম্প্রতিক সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট জেলা ও মন্ত্রণালয়সমূহের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক সভা আজ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, খাদ্য সচিব, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনারসহ ১২টি
জেলার জেলা প্রশাসকগণ ভিডিও কনফারেন্সিং- এ সংযুক্ত ছিলেন।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার বন্যা পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
সচিব বরাদ্দকৃত ত্রাণসহ বন্যা মোকাবেলায় গৃহীত পদক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে বন্যা মোকাবেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিস্থিতি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্থ মানুষকে সহায়তা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জেলা প্রশাসকদের র্নিদেশনা প্রদান করেন।

জেলা প্রশাসকগণ নিজ নিজ জেলার বন্যা পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপ তুলে ধরে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলা মাঠ প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ ও মেরামত, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি নিরূপণর্পূবক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্থ লোকজনকে উদ্ধার ও পুর্নবাসনের জন্য ইউনিয়ন/ওর্য়াড কমিটিসমূহ র্সাবক্ষণিক কাজ করছে। বন্যাকবলিত ৯টি জেলায় এ পর্যন্ত ৬৬০ মে. টন জিআর চাল ও ৬৭ লক্ষ টাকা জিআর ক্যাশ হিসেবে প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com