বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএনপির অসহযোগ আন্দোলন পুরোপুরিই ভুয়া: ওবায়দুল কাদের

বিএনপির অসহযোগ আন্দোলন পুরোপুরিই ভুয়া: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে

স্টাফ রিপোর্টার-

বিএনপির ডাকা হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের আহ্বান ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য একেবারেই ভুয়া। ওদের হরতাল, অবরোধ, অসহযোগ সবই ভুয়া..ভুয়া..ভুয়া।’

আজ শনিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কবিরহাট উপজেলায় জিরো পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অসহযোগ আন্দোলন এ দেশের মানুষ মানে না। তাদের কর্মসূচিকে জনগণই অসহযোগ করে থামিয়ে দেবে। বিএনপি সব ধরনের ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বন্ধ করতে চায়। এটা করতে গেলে তাদের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে পরগাছা। এই পরগাছা বিএনপিকে রাজনীতি থেকে চিরতরে অস্তিত্ববিহীন করতে হবে। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, স্বাধীনতা মানে না! বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে খুনি জিয়া-মোশতাক। এরা খুনি, আগুন সন্ত্রাসী, গণতন্ত্র হত্যাকারী দল। এরা (বিএনপি) ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে, এখন তাকে ক্ষমতা থেকে হটাতে চায়।’

দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘গণতন্ত্র, উন্নয়ন, সংবিধান এবং দেশ বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। স্বাধীনতা রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম এমপি, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলী একরাম, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com