মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
সতীর্থ মেসির ক্লাব ইন্টার মায়ামিতে সুয়ারেজ

সতীর্থ মেসির ক্লাব ইন্টার মায়ামিতে সুয়ারেজ

শুক্রবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক-

অবশেষে নানা জল্পনা-কল্পনা শেষে সাবেক বার্সা সতীর্থ মেসির ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমাচ্ছেন লুইস সুয়ারেজ। শুক্রবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

গত মৌসুমেই লুইস সুয়ারেজকে দলে নেয়ার চেষ্টা করেছিল ইন্টার মায়ামি। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তবে নতুন মৌসুমে ঠিকই ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দিচ্ছেন সুয়ারেজ। ফলে লিওনেল মেসির সঙ্গে মায়ামির জার্সিতে দেখা যাবে উরুগুইয়ান ও সাবেক এই বার্সা তারকাকেও।

প্রাথমিকভাবে এক মৌসুমের জন্য চুক্তি করতে যাচ্ছে দুই পক্ষ। তবে চুক্তিতে আরও এক বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর বিকল্প থাকছে। তবে বেতন-ভাতার ব্যাপারে এখনও তেমন কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, মেসির পথ ধরে গত বছরই মায়ামিতে যোগ দেন বুস্কেটস ও আলবা। এই তিন তারকার সাথে নতুন মৌসুমে এবার যোগ দেবেন সুয়ারেজ।

এদিকে চুক্তি শেষ হবার আগে সুয়ারেজকে ছাড়তে নারাজ তার বর্তমান ক্লাব গ্রেমিও। কারণ চলতি মৌসুমে এখনো বেশ কিছু ম্যাচ বাকি রয়েছে গ্রেমিওর। তারমধ্যে ক্লাব বিশ্বকাপের রানার্সআপ ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষেও রয়েছে একটি ম্যাচ। তাই মৌসুম শেষ হলেই মায়ামির চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি।

এর আগে ২০১৭ সালে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পিএসজিতে যান নেইমার। এর কিছুদিনের মধ্যেই প্যারিসের ক্লাবটিতে যোগ দেন এমবাপ্পেও। এরপর একই পথ ধরে দুই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন পাড়ি জমান প্যারিসে। ডি মারিয়ার পর ২০২১ সালে পিএসজিতে যান নেইমারের সাবেক বার্সা সতীর্থ ও বন্ধু লিওনেল মেসিও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com