মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাগুরায় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণায় সাকিব

মাগুরায় ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচারণায় সাকিব

শুক্রবার (২২ডিসেম্বর) মাগুরার ঐতিবাহী নোমানী ময়দানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে এ সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (২২ডিসেম্বর) মাগুরার ঐতিবাহী নোমানী ময়দানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার-

মাগুরায় ক্রিকেটারদের পক্ষ থেকে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ডিসেম্বর) মাগুরার ঐতিবাহী নোমানী ময়দানে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ককে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় জেলা ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানস্থল ক্রীড়া ব্যাক্তিত্ব ও স্থানীয়দের মিলনমেলায় রূপ নেয়।

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাকিবের ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, অভিনেতা সাব্বির আহমেদসহ মাগুরা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাকিব আল হাসান বলেন, আপনারা আমার খুবই কাছের মানুষ। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নোমানী ময়দানে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বর্তমান ক্রিকেট লিজেন্ডদের সঙ্গে খেলায় অংশ নেন। তিনি ব্যাট ও বল হাতে নিয়ে ক্রিকেট খেলে সাধারণ মানুষকে মুগ্ধ করেন।

পরে বিজয় দিবস উপলক্ষে জেলা ক্রিকেটারদের উদ্যোগে লিজেন্ড চাঁদের হাট, লিজেন্ড নবগঙ্গা, লিজেন্ড গড়াই ও লিজেন্ড মধুমতি দলের মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com