বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়ি সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি

খাগড়াছড়ি সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি

খাগড়াছড়িতে রামগড় সীমান্ত এলাকায় উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার-

খাগড়াছড়িতে রামগড় সীমান্ত এলাকায় উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর রাতে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুমের নেতৃত্বে ইউএনও মমতা আফরিন এবং রামগড় থানার ওসি দেবপ্রিয় দাশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ এ অভিযান চালায়। অভিযানে রামগড় থানার মন্দির ঘাট থেকে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ এবং  ৪৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ ও বিজিবির যৌথ দল।

উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন অভিযানের বিষয়ে বলেন, ‘এখন থেকে টাস্কফোর্স কমিটির সমন্বয়ে মাদক, সন্ত্রাস, চোরাচালান, পাচার রোধে নিয়মিত যৌথ অভিযান চলবে।’

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, যাবতীয় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে টাস্কফোর্স কমিটির অভিযান অব্যাহত থাকবে।

জব্দ মাদক আইনি প্রক্রিয়া শেষে ধংসের জন্য জোন সদরে জমা রাখা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com