বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিএনজি আকারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হলো দেশে

সিএনজি আকারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হলো দেশে

স্টাফ রিপোর্টার-

ভোলার একটা অংশের প্রাকৃতিক গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এই গ্যাস শিল্পে ব্যবহৃত হবে বলেও জানিয়েছেন তিনি। নসরুল হামিদ আরও জানিয়েছেন, এ ছাড়া ভোলা টু বরিশাল একটা গ্যাস পাইপলাইনও করা হবে। যেখান থেকে খুলনায় একটা ট্রান্সমিশন লাইন চলে যাবে। অর্থাৎ দেশের দক্ষিণ-পশ্চিম এবং পূর্বাঞ্চল এই গ্যাস দ্বারা কভার করা হবে।

আজ (বৃহস্পতিবার) হোটেল সোনারগাঁওয়ে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি-কর্তৃক ভোলার সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের গ্যাস কম্প্রেসডপূর্বক পরিবহন প্রকল্পের উদ্বোধন শেষে পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশে এ প্রথমবার এভাবে গ্যাস পরিবহন করা হলেও বিশ্বের বহু দেশেই এর প্রচলন রয়েছে। এটা পাইপলাইনের চেয়ে অনেক সাশ্রয়ী। একটা পাইপলাইন তৈরি করে গ্যাস সরবরাহ করতে যে খরচ হয়, তার চেয়ে কম খরচে এবং দ্রুততার সাথে এভাবে গ্যাস সরবরাহ করা যায়। ইতোমধ্যে ভোলার গ্যাস ব্যবহার করার জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি স্কোপ তৈরি করা হয়েছে। স্বল্পমেয়াদি শেষ হয়ে গেলে আমরা দীর্ঘ মেয়াদের দিকে যাব।

প্রতিমন্ত্রী বলেন, ভোলার গ্যাস সেখানে স্থানীয় পর্যায়ে আবাসিক গ্রাহকদের নিকট সরবরাহ করার বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিতে তো সরবরাহ করা হচ্ছে। আশা করছি আবাসিকেও দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com