সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
মেসির স্বপ্ন পূরণের ১ বছর

মেসির স্বপ্ন পূরণের ১ বছর

২০২২ বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি।
২০২২ বিশ্বকাপ ট্রফি হাতে লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক-

বিশ্বজয়,লিওনেল মেসির বুকের ওপর থেকে সেদিন যেন হাজার টন ওজনের পাথর নেমে গিয়েছিল। সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু, তারপর থেকে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। সঙ্গে চলছিল মেসির জাদু। এবার আর বেদনাবিধুর হয়ে ফেরা যাবে না- এই পণই বুঝি করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। নিজের চিত্রনাট্য নিজেই সাজিয়েছিলেন। একের পর এক জাদুতে তিনি মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন গোটা কাতার বিশ্বকাপ। শত্রুও হয়তো চাইছিল, আর না, এবার উঠুক তার হাতে ট্রফি। শুরু থেকে শেষ পর্যন্ত চলেছে মেসিদের নিয়ে উন্মাদনা। স্মরণকালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফাইনাল সেই উন্মাদনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছিল। নাটকীয় এক লড়াইয়ের পর ২০২২ বিশকাপের সোনালি রঙয়ের ট্রফি শোভা পেয়েছিল মেসির হাতে।

আজ সোমবার আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল ঠিক এক বছর আগে, যে দিনটির জন্য মেসি অপেক্ষা করেছেন ২০০৬ সাল থেকে। তার আর কিছুই পাওয়ার নেই। তবুও দলের প্রতি ভালোবাসার কারণে তিন তারকার জার্সি পরে এখনও লড়ে যাচ্ছেন। বিশ্বকাপ বাছাইয়ে দেখাচ্ছেন দাপট। আগামী বছর কোপা আমেরিকাতেও খেলার ইচ্ছা পোষণ করেছেন। উড়িয়ে দেননি ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও। শিরোপা ধরে রাখার মিশনে মেসি থাকবে কি না, তা এখনও অজানা। তবে এক বছর আগের সেই রেশ কাটেনি।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের বর্ষপূর্তিতে আবেগ ঢেলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ব্যক্ত করলেন মেসি। ট্রফি জয়ের পরবর্তী কিছু মুহূর্তের ছবি দিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর উন্মাদনার বছর। অবিস্মরণীয় কিছু স্মৃতি যা আজীবন থেকে যাবে। সবাইকে শুভ বার্ষিকী।’

মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও সেই দিনটির কথা স্মরণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ‘বিখ্যাত বুটের’ সহ একাধিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লেখা ‘হ্যাপি ১৮/১২’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com