বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানের সম্মাননা

শান্তিরক্ষা মিশনে অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানের সম্মাননা

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

স্টাফ রিপোর্টার-

পার্বত্য চট্টগ্রাম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশনাল কাজে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাসদস্যদের সম্মাননা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার (১৭ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেতাবপ্রাপ্ত সেনাসদস্য ও শহীদ সেনাসদস্যের আত্মীয়দের হাতে তিনি শুভেচ্ছা উপহার ‍তুলে দেন।

সেনাপ্রধান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সেই প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বীর সেনাসদস্যরা পার্বত্য চট্টগ্রামের শান্তি বজায় রাখার দায়িত্বে নিয়োজিত। এই দায়িত্ব পালনকালে বিভিন্ন অপারেশনাল কাজে অনেক সেনাসদস্য সর্বোচ্চ আত্মত্যাগ শিকার করেছেন। জীবনের বিনিময়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও শান্তি প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাদের এ অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।’ এ সময় সেনাবাহিনী প্রধান আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com