মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
প্রার্থিতা ফিরে পাননি  শাম্মী, টিকে গেলেন পঙ্কজ

প্রার্থিতা ফিরে পাননি  শাম্মী, টিকে গেলেন পঙ্কজ

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত জানায় ইসি।
আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত জানায় ইসি।

স্টাফ রিপোর্টার-

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়েও প্রার্থিতা ফিরে পাননি বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. শাম্মী আহমেদ। তবে স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চম দিনের মতো মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে এ সিদ্ধান্ত জানায় ইসি।

এর আগে রবিবার বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এ দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত করেন। পরে সোমবার দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করা হয়।

পরে মঙ্গলবার ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব ছাড়ার একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।

এ বিষয়ে শাম্মী জানান, তিনি ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। এবং ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সে দেশের সরকার ৮ ডিসেম্বর তার আবেদন গ্রহণ করেছে।

মনোনয়নপত্র বাতিলের পর তিনি আপিল করলে আজ সে আবেদন নামঞ্জুর করে তার প্রার্থিতা বাতিল বহাল রেখেছে। একই সঙ্গে পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com