শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বিজয় দিবসকে সামনে রেখে নতুন কোনও কর্মসূচি দেয়নি বিএনপি

বিজয় দিবসকে সামনে রেখে নতুন কোনও কর্মসূচি দেয়নি বিএনপি

বিজয় দিবসকে সামনে রেখে আগামী কয়েকদিন আন্দোলন সম্পৃক্ত কোনও কর্মসূচি দিচ্ছে না বিএনপি।
বিজয় দিবসকে সামনে রেখে আগামী কয়েকদিন আন্দোলন সম্পৃক্ত কোনও কর্মসূচি দিচ্ছে না বিএনপি।

স্টাফ রিপোর্টার-

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি  দিয়ে আসছিল বিএনপি ও সমমনা দলগুলো। প্রত্যেক কর্মসূচির শেষ দিন অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারবিরোধী আন্দোলন চলমান রাখতে তাদের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন। তবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দলটি থেকে নতুন কোনও কর্মসূচির ঘোষণা আসেনি।

দলীয় সূত্রে জানা যায় বিজয় দিবসকে সামনে রেখে আগামী কয়েকদিন আন্দোলন সম্পৃক্ত কোনও কর্মসূচি দিচ্ছে না বিএনপি।

এর আগে গত ২৯ অক্টোবর থেকে ১১ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপিসহ অনান্য বিরোধী দলগুলো।

সর্বশেষ সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে স্থায়ী কমিটির সদস্য মইন খানের নেতৃত্বে বিএনপি একটি প্রতিনিধি দল শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এদিন বিকালে অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গত দেড় মাসের বেশী সময় ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। নয়া পল্টনের ত্রিসীমায় যেতে পারেন না আমাদের নেতারা। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের  কার্যালয়েও নজরদারি করছে শেখ হাসিনার দলদাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচনও স্বৈরতন্ত্রের পতন ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই বিজয়ের মাসে হানাদার শেখ হাসিনার বিরুদ্ধে বিজয় হবে জনতার।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com