বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাতার গেলেন সেনাপ্রধান

কাতার গেলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানার আমন্ত্রণে সরকারি সফরে সেনাপ্রধান কাতার গেলেন।

সফরকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৩-১৪ ডিসেম্বর কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

এ সফরে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিতের সঙ্গেও বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পাদিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) বাস্তবায়নে এবং দু’দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এছাড়াও, সেনাপ্রধান দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করবেন এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com