বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অবশেষে গ্রেফতার হলেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক

অবশেষে গ্রেফতার হলেন আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক
হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক

স্টাফ রিপোর্টার-

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

ডিবির একটি সূত্র গণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আদম তমিজী হকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে।

গত ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজী হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‌্যাব সদস্যরা।

ডিবি জানায়, দেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলা, প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যসহ বেশকিছু অভিযোগ আছে আদম তমিজী হকের বিরুদ্ধে। এজন্যই তাকে ডিবিতে আনা হয়েছে। প্রাথমিকভাবে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেন। যা ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আদম তমিজী হক ইচ্ছাকৃতভাবে তার কম্পিউটার, মোবাইল ফোন ব্যবহার করে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া তিনি সরকারবিরোধী বিভিন্ন ধরনের আপত্তিকর, মানহানিকর, উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

অন্যদিকে, সাইরা সিদ্দিকী তানহার এক মামলায় ঢাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আদম তমিজী হকের বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্ট জারি করেছেন। যার কপি গুলশান থানায় পৌঁছেছে।

গত ১৩ নভেম্বর দিবাগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন আদম তমিজী হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com