শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালুরঘাট বিসিক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

কালুরঘাট বিসিক কারখানায় আগুন,নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে

স্টাফ রিপোর্টার-

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আগুনে পুড়েছে একটি জুট/ফাইবার পক্রিয়াকরণ কারখানা। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তিন ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস কালুরঘাট স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন গণমাধ্যমকে বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় কাদের বেডিং নামে একটি জুট/ফাইবার পক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লাগে। এতে আগুন নির্বাপণে কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি, চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি এবং বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট একসঙ্গে কাজ করে। দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com