শনিবার, ২০ Jun ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
১৪৪ রানে অলআউট বাংলাদেশ

১৪৪ রানে অলআউট বাংলাদেশ

অলআউট বাংলাদেশ
অলআউট বাংলাদেশ

 স্টাফ রিপোর্টার-

দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান। জবাবে খেলতে নেমে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের টাইগারদের ১৪৪ রানের সুবাদে ১৩৭ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে অ্যাজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু অপরপ্রান্ত ধরে রেখেছেন ওপেনিংয়ে নামা জাকির হাসান। অবশেষে চাপের মুখে থেকেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়েছেন এই টাইগার ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও নাঈম হাসান, তাইজুলের সঙ্গে ছোট ছোট জুটি করে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির।

এই ম্যাচে বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে কিংবা নিদেনপক্ষে ড্র করতে পারলেও কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়তে পারবে বাংলাদেশ। ছোট রানের লক্ষ্য দেওয়ার কারণে সেই মাহেন্দ্রক্ষণের জন্য এখন অবদান রাখতে হবে বোলারদের।

দিনের শুরুটা ভালো করলেও অল্প কিছুক্ষণের মধ্যেই হোঁচট খায় বাংলাদেশ। এরপর তো খেই হারিয়ে বসে বাংলাদেশের ব্যাটাররা। অ্যাজাজ প্যাটেলের এলবিডব্লিউ’র ফাঁদে মুমিনুল (১৯ বলে ১০) ফেরার পর একে একে উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু ও মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শরিফুল ইসলাম।

ব্যাট করতে নেমে পিচে সেটই হতে পারেননি মুশফিকুর রহিম। খেলেন মাত্র ১২ বল। ৯ রান তুলে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে স্লিপে থাকা ড্যারিল মিচেলের হাতে ধরা পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। এরপর স্যান্টনারের দ্বিতীয় শিকার হন শাহাদাত। ১১ বলে ৪ রান করে এলবিডব্লিউ হন এই ডানহাতি।

ভক্তদের প্রত্যাশা পূরণে ব্যর্থ মিরাজও। মাত্র ৩ রান করে অ্যাজাজের বলে ক্যাচ তুলে দেন এই ডানহাতি ব্যাটার। নুরুল হাসান সোহান বরাবরের মতোই ব্যর্থ। এদিন তো রানের খাতাই খুলতে পারেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ডাক মেরে অ্যাজাজের বলে এলবিডব্লিউ হন তিনি।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ রানের লিডে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। দলীয় ৩ রানের মাথায় সাজঘরে ফেরেন মাহমুুদুল হাসান জয় (২ বলে ২)। এরপর ৩৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট বিলিয়ে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৪ বলে ১৫ রান করেন এই বাঁহাতি।

নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট শিকার করেন অ্যাজাজ প্যাটেল। ৩টি উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। ১টি উইকেট তুলে নেন টিম সাউদি।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com