শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
৩৩৮ ওসিকে একযোগে রদবদল

৩৩৮ ওসিকে একযোগে রদবদল

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারকের সম্মতিক্রমে ৩৩৮ পুলিশ পরিদর্শককে তাদের নামের পাশে বদলি/পদায়ন করা হলো।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসিদের বদলি করতে প্রস্তাব তৈরি করে পুলিশ সদর দপ্তর। এ প্রস্তাব গতকাল বুধবার পাঠানো হয় ইসিতে।

সারা দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাব অনুমোদন করে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি এ অনুমোদন দেয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারা দেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারা দেশে বর্তমানে ৬৩৪টি থানা রয়েছে।

এর আগে রাজধানীর ৫০টি থানার মধ্যে ৩৩টির ওসিকে বদলি করতে তালিকা তৈরি করে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে পাঠায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পদায়নকৃতদের তালিকা এখানে-

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com