মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাত হতেই রাজধানীতে বৃষ্টি, ৮ বিভাগে অব্যাহত থাকতে পারে

রাত হতেই রাজধানীতে বৃষ্টি, ৮ বিভাগে অব্যাহত থাকতে পারে

স্টাফ রিপোর্টার-
ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের স্থলভাগে উঠে শক্তি ক্ষয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশও বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও দেশের আট বিভাগে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই ঢাকায় হালকা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকালে নগরবাসীর ঘুম ভেঙেছে বৃষ্টির শব্দে। গত দুদিন ধরে ঢাকার আকাশ ছিল মেঘে ঢাকা। ছিল হালকা বৃষ্টিও। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বৃষ্টি অনেকটাই থেমে যায়। তবে ঢাকায় দিনভরই থেমে থেমে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রাজধানীতে সকালে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

বুধবার সকাল ৭টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
শুক্রবার (৮ ডিসেম্বর) থেকেই বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টির প্রবণতা কমে গেলে রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com