বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১
ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবে।
যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবে।

স্টাফ রিপোর্টার-

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালু করার পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ রুটে সপ্তাহের শনি, সোম ও বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে সংস্থাটি। একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, এরই মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপ, বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকিট ক্রয় করতে পারবে।

ঢাকা-চেন্নাই রুটে সব প্রকার ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ১৫ হাজার ৫২০ টাকা থেকে শুরু হবে এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু হবে ২৬ হাজার ৬৩৫ টাকা থেকে। ট্যাক্সসহ বিজনেসে ঢাকা-চেন্নাই রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৩৭ হাজার ৬২৪ টাকা থেকে এবং রিটার্ন টিকিটের ভাড়া শুরু হবে ৬১ হাজার ৯৯৫ টাকা থেকে। সময় ও চাহিদা বিবেচনায় ভাড়ার পরিমাণ কম-বেশি হতে পারে।

ঢাকা থেকে ফ্লাইট বিজি৩৬৩ সপ্তাহে প্রতি শনি, সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিট চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে চেন্নাই পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে। চেন্নাই থেকে ওই দিনে ফ্লাইট বিজি৩৬৪ স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে চেন্নাই ফ্লাইট পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com