বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরতাল-অবরোধে এক মাসে ৫১৯ ভাঙচুর ও অগ্নিসংযোগ

হরতাল-অবরোধে এক মাসে ৫১৯ ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুলিশ সদর দফতরের এক আইন-শৃঙ্খলা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
পুলিশ সদর দফতরের এক আইন-শৃঙ্খলা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকে সমাবেশ, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে সারা দেশে যানবাহন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ৫১৯টি।

পুলিশ সদর দফতরের এক আইন-শৃঙ্খলা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চার দিন হরতাল ও ১৬দিন অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক মাসে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের যানবাহনের মধ্যে ১৯১টি যানবাহনে ভাঙচুর এবং ২৯৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া ১৮টি স্থাপনায় ভাঙচুর এবং ১১টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বমোট ৫১৯টি যানবাহন ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী ৩০টি যানবাহনে ভাঙচুর ৪২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৫টি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে, অগ্নিসংযোগ করা হয় ৭টি গুরুত্বপূর্ণ স্থাপনায়।

দায়িত্ব পালন করতে গিয়ে ৩১ অক্টোবরের অবরোধে ২৮ জন পুলিশ আহত হয়। নিহত হয় ২ জন। ১ নভেম্বরের অবরোধে ১৭ জন পুলিশ আহত হয়, ৬ নভেম্বরের অবরোধে ৮ পুলিশ, ৮ নভেম্বর ২ পুলিশ, ১৫ নভেম্বর ১৭ পুলিশ, ১৯ নভেম্বরের হরতালে ৭ পুলিশ ও ২ সাংবাদিক, ২০ নভেম্বরের হরতালে ৫ পুলিশ এবং ২২ নভেম্বর ২ পুলিশ আহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com