বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

সাগরে নিম্নচাপ, আগামী সপ্তাহে বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।

স্টাফ রিপোর্টার-

বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপের পর আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর।

এর প্রভাবে আগামী সপ্তাহের শেষের দিকে দেশে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি শনিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। রোববার এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর সোমবার এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে ভারতের দক্ষিণ অন্ধপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়ে রুপ নিলে এর নাম হবে ‘মিগজাউম’, নামটি মিয়ানমারের দেওয়া।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনি ও রোববারও আবহাওয়া পরিস্থিতি এক রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী সময়ে পাঁচ দিনে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com