বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত  নির্বাচনের ট্রেন চলমান থাকবে : ওবায়দুল কাদের

গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত  নির্বাচনের ট্রেন চলমান থাকবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন কেউ থামাতে পারবে না। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হোক যথা সময়ে নির্বাচন হবে।

আজ শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর বহু দেশে নির্বাচন হয়। এর মধ্যে ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকারসহ অনেক দেশের নির্বাচন অনেক সময় বিরোধী দলের অনুপস্থিতে হয়। কিন্তু সেইসব নির্বাচনকে কেউ অবৈধ মনে করে না। কারণ, যেই নির্বাচনে জনগণ ভোট দিতে আসে, জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। সেখানে দু-একটা দল নির্বাচনে না এলে নির্বাচন অবৈধ হয়ে যাবে বা অংশগ্রহণমূলক হবে না—এটা মনে করার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, ‘৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, এটা একটা বিরাট সাফল্য। এ ছাড়া বিএনপিরও অনেকে নির্বাচনে অংশ নিচ্ছেন, আমি কয়জনের নাম বলব… অনেক দিন পর নির্বাচন ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com