বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তফসিল পেছালে আ.লীগ মানবে না: ওবায়দুল কাদের

তফসিল পেছালে আ.লীগ মানবে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্টাফ রিপোর্টার-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে নির্বাচনি তফসিলের কোনও পরিবর্তন মেনে নেওয়া হবে না। একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

যারা প্রকাশ্যে নির্বাচনকে বাধা দিচ্ছে, তাদের বিষয়ে ইউরোপ, আমেরিকা ও দেশের তথাকথিত সুশীল সমাজ নীরব কেন, এ প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে বাধা দিতে হরতাল, অবরোধ, নাশকতা চালানোর পর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে কেউ কথা বলছে না?

তিনি বলেন, বিএনপি হরতাল করছে, প্রকাশ্যে পুলিশ হত্যা করছে, মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। প্রকাশ্যে যারা পুলিশ হত্যা করেছে, গাড়ি পোড়াচ্ছে, হামলা করছে, তাদের কি বিচার হবে না? যারা অপকর্ম করে শাস্তিযোগ্য অপরাধ করে, তাদের বিরুদ্ধে মামলা হবেই।

বিএনপি প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে। তাদের কেউ বাইরে রাখেনি।

তিনি বলেন, বিএনপি ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার নামে দেশের সংবিধান, গণতন্ত্র ও বিচারব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে।

বিএনপির ধরপাকড়ের অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনও ছাড় দেয়া হয় না। সব দল নির্বাচনে আসুক, আওয়ামী লীগ এখনও এমনটি চায়। দেশের অনেক কিছুর সঙ্গেই বিদেশি বন্ধুদের বন্ধন ও ইন্ধন থাকে।

১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না। নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্য প্রার্থী না হলে শুধু শরিক বলেই কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com