নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের ননক্যাডার (এসআই, পরিদর্শক) পদে কর্মকর্তাদের সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করেছে পুলিশ সদরদপ্তর।
গতকাল সোমবার বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান।
১০ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ওআন্ডএম) ফারুক আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন;
অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপস) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, ডিআইজি (প্রশাসন) আমিনুল ইসলাম, ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন, অতিরিক্ত ডিআইজি (আরএন্ডসিপি-১), বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, এআইজি (আরএন্ডসিপি-২) মোহাম্মদ আমজাদ হোসাইন ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রতিনিধি।
এই কমিটির কার্যবিধি সম্পর্কে বলা হয়েছে,নন-ক্যাডার পুলিশ সদস্যদের সমস্যা পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ।
কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে করণীয় নির্ধারণ করবে। এছাড়া কমিটির প্রয়োজনে যে কোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অন্ট করতে পারবে।
Leave a Reply