শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নাশকতার মামলায় ৪ নাশকতাকারীকে গ্রেফতার

নাশকতার মামলায় ৪ নাশকতাকারীকে গ্রেফতার

গ্রেফতারকৃত মো. আশিক শেখ , মোহাম্মদ নুরুজ্জামান , তারিক আজিজ , মো. সাকিব হোসেন ।
গ্রেফতারকৃত মো. আশিক শেখ , মোহাম্মদ নুরুজ্জামান , তারিক আজিজ , মো. সাকিব হোসেন ।

স্টাফ রিপোর্টার-

পুলিশের কাজে বাঁধা দান ও হত্যার উদ্দ্যেশ্যে হামলা সংক্রান্ত নাশকতার মামলায় ৪ নাশকতাকারীকে গ্রেফতার  করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত নাশকতাকারীরা হলেন- মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. আশিক শেখ (৩২), মোহাম্মদ নুরুজ্জামান (৫৩), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কোরগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিক আজিজ (২৫), মো. সাকিব হোসেন (২৫), পিতা-মো. মাহাবুব হোসেন।

সোমবার (২৭ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ( ২৮ নভেম্বর) এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর, আদাবর, ডেমরা, কোতয়ালী, বংশাল, লালবাগ এবং মুন্সিগঞ্জ ও সাতক্ষিরা জেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত ২৮ অক্টোবর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ, দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮ নভেম্বর নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com