বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা থেকে মাগুরা্র ভোটার হওয়ার আবেদন সাকিবের

ঢাকা থেকে মাগুরা্র ভোটার হওয়ার আবেদন সাকিবের

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর বনানীর ভোটার। এখন ভোটার এলাকা পরিবর্তন করে নিজ নির্বাচনী এলাকায় যেতে চান তিনি। এ জন্য আজ সোমবার ইসিতে এসে আবেদন করেছেন। ইসির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সাকিব আল হাসান ইতিমধ্যেই তার বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নেওয়ার জন্য চান। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার। এখন তিনি স্থায়ী ঠিকানা মাগুরায় ভোটার হতে চান।

ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনে প্রার্থী হতে বাংলাদেশের যেকোনো এলাকার ভোটার হলেই হয়। সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রার্থী নিজেই যদি নিজেকে ভোট দিতে না পারেন তখন ভোটারদের মাঝে ভুল বার্তা যায়। এমন উপলব্ধি থেকেই তিনি বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন।

ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গত ১৪ সেপ্টেম্বরের থেকে সাধারণ নাগরিকদের নতুন করে ভোটার হওয়ার বন্ধ রেখেছে ইসি। তবে সাকিবের ভোটার এলাকা স্থানান্তরের নথি কমিশনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত দেবে। কমিশন অনুমোদন দিলে তার ভোটার এলাকা পরিবর্তন হয়ে যাবে।

জানা যায়, সোমবার দুপুরের পর সাকিব প্রথম জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন। তারপর সেখান থেকে সিইসি ও ইসি সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com