রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
স্কুল ছুটির সময়কে টার্গেট করে ছিনতাই করতো চক্রটি

স্কুল ছুটির সময়কে টার্গেট করে ছিনতাই করতো চক্রটি

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুর এলাকায় বিভিন্ন স্কুল ছুটির সময়ে অভিভাবক ও শিক্ষার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. জনি (২৩) ও  মো. সাগর (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়ে‌ছে।

রাজধানীর মিরপুর মডেল থানার মনিপুর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ( ২৭ নভেম্বর )  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ছিনতাইকারী চক্রটি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে।  প‌রে সুযোগ বুঝে অভিভাবকদের ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন,  জনি ও সাগর পেশাদার ছিনতাইকারী। তবে তারা সবাইকে টার্গেট করে না। তাদের টার্গেট স্কুলের সামনে অপেক্ষমান নারী অভিভাবকেরা। তারা সাধারণত স্কুল ছুটির সময় এসব অভিভাবকদের আশপাশে ঘুরঘুর করে। এরপর সুযোগ বুঝে ব্যাগ, মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। এসময় কেউ বাধা দিলে তাকে ছুরি দিয়ে মারার ভয় দেখায়।

ওসি মহসীন জানান, স্কুল ছুটির সময় সবাই সন্তান নিয়ে ব্যস্ত থাকে, তাই এই সময়টিকেই তারা টার্গেট করে। রোববারও ছিনতাইয়ের উদ্দেশ্যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে যায় তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com