শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার-

রাজধানীর মিরপুরের আহম্মেদনগর পাইকপাড়া এলাকায় ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত ওই শিক্ষার্থীর নাম- মো. ইয়াসিন আরাফাত (১৯)।

সোমবার ( ২৭ নভেম্বর ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার হওয়া ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওয়েল্ডিংয়ের কাজও করেন।

ওসি মহসীন আরও বলেন, রবিবার সকালে ভুক্তভোগী শিশুটি তার বাবার সঙ্গে মিরপুরের পাইকপাড়ায় নানার বাসায় বেড়াতে আসে। সে তার নানার বাসার নিচে দুপুরের দিকে খেলাধুলা করছিলো। এই সময় সেই বাসার নিচে ইয়াসিনও ছিলো। পরবর্তীতে ইয়াসিন শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর নানি তাকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াসিনের বাসায় চলে আসেন। ইয়াসিনকে আপত্তিকর অবস্থায় দেখে আশপাশের লোকজনকে ডাক দেন।

পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় অভিযোগ করেন। পরবর্তীতে  মিরপুর মডেল থানার একটি দল ঘটনস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং ইয়াসিনকে গ্রেফতার করে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com