বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রেল লাইনে ফাঁক দেখে ৯৯৯’এ কল দিলেন সাকিব

রেল লাইনে ফাঁক দেখে ৯৯৯’এ কল দিলেন সাকিব

স্টাফ রিপোর্টার- জাতীয় জরুরী সেবা ৯৯৯’ এ কল দিয়ে ভয়াবহ ট্রেন দূর্ঘটনার হাত থেকে শতশত যাত্রীদের রক্ষা করলেন পাবনার সাকিব নামের এক যুবক। গতকাল শনিবার বিকেলে পাবনা জেলার ভাঙুরার দিলপাশা রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় জরুরী সেবা ৯৯৯’ পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।

তিনি জানান, শনিবার বিকেলে পাবনার ভাঙুরার দিলপাশা রেল স্টেশনের পূর্বে কাছাকাছি স্থান থেকে সাকিব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান সেখানে রেল লাইনের কিছু অংশ ভেঙ্গে গিয়ে রেল লাইন ফাঁক হয়ে আছে। এতে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বিষয়টি দ্রুত রেল কর্তৃপক্ষকে অবগত করুন।

আনোয়ার সাত্তার বলেন, কলটি রিসিভ করেছিলেন কলটেকার কনস্টেবল সোহরাব আরাফাত। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ এবং রেল পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি জানিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

তিনি আরও জানান, শনিবার বিকেলেই রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের মেরামতকারী দল রেললাইনের ফাঁকা অংশটুকু মেরামত করে রেলপথ সচল করেন।

আনোয়ার সাত্তার এসময় বলেন, বিষয়টি ৯৯৯ এর সুবিধার কারনে এত দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। নাহলে ঘটতে পারতো মারাত্মক দূর্ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com