বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে আমরা তৃপ্তি পাব’

‘বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে আমরা তৃপ্তি পাব’

নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান

স্টাফ রিপোর্টার-

বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে আসে, তাহলে আমরাও (নির্বাচন কমিশন) তৃপ্তি পাব। আমরা চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষ্যে প্রথম থেকেই আমরা সব ধরনের চেষ্টা করেছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি ভিন্ন ইস্যু। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। চাইলে রাজনৈতিক দলগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে কারাদণ্ডের বিধান রয়েছে উল্লেখ করে আহসান আহসান হাবিব খান বলেন, ‘নির্বাচন কমিশন একটি সাংবিধানিক পদ তাই এর সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আর ভোটার উপস্থিত করানোর দায়িত্ব প্রার্থীর। তবে কেউ ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিলে তার তিন থেকে সাত বছর কারাদণ্ডের বিধান আছে। আর আমরা সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি।’

ঝালকাঠি জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এতে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com